Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD) header
Amar Bangladesh Party-এবি পার্টি (@ABPartyBD) profile picture

Official Twitter handle of Amar Bangladesh Party https://nitter.cf/t.co/JtnJyvbmTx #ABPartyBD #Equality #HumanDignity #Justice #ReconstructingRepublic #Bangladesh

Bangladesh
Joined April 2020
Two weeks of arson and terror prove that an anti-fascism act is the essence of time to protect democracy and maintain stability in the country.
1
5
118
Two weeks of countrywide terror, violence, vandalism and arson proved that the deposed regime led by Hasina and her BAL based in New Delhi did not change a bit since the Monsoon Uprising 2024 following massacre, genocide and crimes against humanity over the 17 years of authoritarian rule. Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing a massive crowd in Shunamgonj district organised by Youth wing of the party. সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু “সরকার আইনগতভাবে আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে” “গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো পথের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ” আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপ‌জেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিল তরুণ ও যুবকরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ সবক্ষেত্রেই যুব নেতৃত্বের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের মূল চাবিকাঠি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য সে তুলনায় কম। যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে। মঞ্জু বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল। সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিলো নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা। প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে। বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, সতের বছর ফ্যাসিবাদ গোষ্ঠী গুম খুন অগ্নি সন্ত্রাস করেছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকার ও পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টি সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন এবং যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড়জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান।
3
8
233
AB Party rules out any possibility of Hasina, the deposed fascist, retuning to Bangladesh in December. Asaduzzaman Fuaad, General Secretary, reminded the nation about BAL’s history of political stunts. He calls upon the government to draft and present a bill to the parliament in order to protect democracy and preventing fascism, in all forms. গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি এবি পার্টির জাতীয় ঐক্য নষ্টের কারণ চিহ্নিত করে আত্মসমালোচনা করুন- এবি পার্টি ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস:ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ মন্তব্য করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী। ব্যারিস্টার ফুয়াদ বলেন,আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও পোড়াও এর ঘটনা ঘটনা ঘটেছিলো। প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি। বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত কিংবা মৃত,কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না। ব্যারিস্টার ফুয়াদ সরকারকে উদ্দেশ্যে করে বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে, আমাদের তো জাতীয় ঐক্য ছিলো কিন্তু কেন জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনারা ৩১ দফার সঙ্গে বরখেলাপ করছেন,বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না,আপনাদের ইশতেহারের সঙ্গে বরখেলাপ করেছেন, এমনকি গণভোটের গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে।প্রয়োজনে নাৎসী বাহিনীকে কিভাবে আইনের আওতায় নিয়ে এসেছিলো সেটি দেখুন।গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। ইতিহাসের মানদণ্ডে তাদের অপরাধের বিচার করুন। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা,পুলিশের উপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।অথচ পুলিশ হত্যা নিয়ে আমরা আওয়ামী লীগকে মায়াকান্না করতে দেখি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার এসব অভিযোগের একটি ধারাবাহিকতা রয়েছে।
1
6
158
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, was interviewed by TRT World on ongoing labour unrest on pay and conditions in the country. He acknowledged that the demand has all along been reasonable but also, at the same time, elements of the deposed regime are playing an active role in organised violence, vandalism and arson across the country. টিআরটি ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে কথা বলেছেন এবি পার্টির সাধারন সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দাবীর ন‍্যায‍্যতা রয়েছে, তবে সরকার যেহেতু মজুরী বোর্ড গঠন করেছে, সেক্ষেত্রে সকল পক্ষকে আলোচনার টেবিলে বসে সমাধান করাটা জরুরী - আওয়ামী টাইপের সহিংসতা ও অরাজকতা কাউকে বিজয়ী করবে না দিনশেষে।
5
14
306
We condemn the arson attack on the vehicle of AB Party Chairman, Mojibur Rahman Monju, on the very early morning of Thursday morning by two masked men. A similar pattern has been visible across the country over the weeks. এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরোও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে : এবি পার্টি ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার গভীর রাত আনুমানিক ৪ টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাযোগে এসে চলন্ত অবস্থায় সেটি থামিয়ে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়। এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়ীতে অগ্নি কান্ডের ঘটনা ঘটানো হয়েছে। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরোও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
6
7
1
57
1,196
17 November marks 50th death anniversary of Maulana Bhashani, a prominent political figure of this land who played critical role in various movement and struggles for public rights. We pay our profound tribute to this great leader. ভাসানীর মৃত্যুবার্ষিকী ও বাংলাভাষী জনগোষ্ঠীর বৃহত্তর রাষ্ট্র গঠন ১৮৮০ সালে বৃটিশ ভারতের গোলামীর জিঞ্জির পায়ে জন্ম নেয়া সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের সন্তান আব্দুল হামিদ খান ভাসানী। ১৯২৯ সালে আসামের ধুবরী জেলার ব্রক্ষ্মপুত্র নদীর ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন করে তিনি ‘ভাসান চরের মাওলানা’ বা ‘ভাসানী’ হিসেবে পরিচিতি পান। রাজনীতিতে যিনি ‘লাল মাওলানা’ নামে সমধিক পরিচিত। বাংলাতে আজকে যে তৃণমূল রাজনীতির কথা বলা হয় তার গোড়াপত্তন করেছিলেন মাওলানা ভাসানী। বৃটিশ শাসকদের জন্য মূর্তিমান আতঙ্ক ভাসানী বাংলার মানুষের কাছে মজলুম জননেতা হিসাবেও পরিচিত ছিলেন, কারন তিনি সারা জীবন মজলুম বনী আদমের অধিকার আদায়ের আন্দোলন ও রাজনীতি করেছেন। মাওপন্থী কমিউনিস্ট হিসাবে বাম ধারার রাজনীতিতে যুক্ত থেকে এদেশের মেহনতি মানুষের মুক্তি আন্দোলন করেছেন সারা জীবন, স্বাধীনতার আজন্ম লালিত স্বপ্নকে প্রকাশ্যে জানান দিতে। ‘হুকুমাতে রব্বানী’ বা প্রতিপালকের শাসনতন্ত্রের তিনি একজন পাক্কা সমর্থক ছিলেন, যদিও ইসলামপন্থী রাজনীতিকে সমর্থন করতেন না। শাসকশ্রেণির রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে, নানাবিধ নির্যাতন নিপীড়ন জেল জুলুমকে তোয়াক্কা না করে এই 'লাল মাওলানা' পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।১৯৫৭ সালের কাগমারি সন্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকদের তিনি 'ওয়া আলাইকুমুস্সালাম' বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ঘণ্টা বাজিয়েছিলেন। আসাম মুসলীম লীগের সাবেক সভাপতি মাওলানা ভাসানী কখনো ক্ষমতালিপ্সু ছিলেন না। বৃটিশ কবল থেকে স্বাধীন পাকিস্তান, আবার পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে কখনোই তিনি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ১৯৪৯ সনের ২৩ জুন পূর্ব পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের; সর্ব সম্মতিতে দলের প্রধান হিসেবে নির্বাচিত হন মাওলানা ভাসানী। ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকা জেলা বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। ১৯৭২ সনের ২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক ‘হক কথা’ নামে তিনি একটি পত্রিকা প্রকাশ করা শুরু করেন যা বাকশাল সরকার বন্ধ করে দিয়েছিল; বিরোধিতা করেছিলেন বাকশাল ও একদলীয় সরকারের জুলুমতন্ত্রের, বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির। ১৯৭২ এর সংবিধান সমর্থন করে বলেছিলেন - আসাম আমার, পশ্চিম বঙ্গ আমার, ত্রিপুরাও আমার; আরাকান সহ এসকল বাংলাভাষী অঞ্চলকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবেনা বলে বিশ্বাস করতেন এই ইসলাম ধর্মপন্থী বাম রাজনৈতিক নেতা। ১৯৭৪ এর জুনে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে তাকে গৃহবন্দী করে স্বাধীনতা পরবর্তী প্রথম আওয়ামী সরকার। ১৯৭৬ এর ১৬ মে তিনি ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ চালুর প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন; অশীতিপর বৃদ্ধ হয়েও জাতির প্রয়োজনে নেতৃত্ব দিতে তিনি কখনো পিছপা হননি। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে এ মজলুম নেতা মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে পীর শাহজামান দীঘির পাশে সমাধিস্থ করা হয়। ভারতবর্ষের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাবেক এই শিক্ষার্থী ১৯৩৬-৪৬ সাল পর্যন্ত আসাম প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন ধুবরী জেলা (দক্ষিন) থেকে। ১৯৫৪-৫৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদ ও ১৯৭৩-৭৫ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচন হন মাওলানা ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবি পার্টি এই জমিনের জালেমের বিরুদ্ধে মজলুমের ঐতিহাসিক লড়াই এ তার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে ও তার রুহের মাগফেরাত কামনা করছে।
1
16
288
If violence, vandalism and arson were the solution to return to power, then all the deposed authoritarian rulers would have followed that particular route - act of terror campaign in their respective countries. If the thugs and goons of the deposed BAL regime would have realised! লগি-বৈঠার সন্ত্রাসী রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনা যাবে না: এবি পার্টি গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মারক জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনার ওপর আক্রমণ নয়,এটি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসের ওপর সরাসরি আঘাত। যারা এখনো সহিংসতা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরোনো রাজনৈতিক আধিপত্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। লগি-বৈঠা নিয়ে সশস্ত্র মহড়া, পুলিশের গাড়ীতে আগুন দেওয়া,সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নজির আওয়ামী লীগের পুরোনো সহিংস রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। নেতৃদ্বয় আরও বলেন, গোপালগঞ্জে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেও কীভাবে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে তাণ্ডব চালাল এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ করল, তা গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিষ্ক্রিয়তা এবং আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। লগি-বৈঠার সন্ত্রাসীদের দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর ফ্যাসিবাদী দাপট ও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে রাজনীতি পরিচালিত হবে জনগণের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে ইতিহাস মুছে ফেলা যায় না, জনগণের আকাঙ্ক্ষাকেও দমিয়ে রাখা যায় না।
1
1
11
225
Syed Talha Alam, a USA trained attorney and Shunamgonj district convenor, said that the people in this district had been deprived of their need and aspiration for years. He called upon the organisers and activists attending from different sub-districts to carry the message of the party to the grassroots for their interest and to build a better Bangladesh. সুনামগঞ্জে এবি পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত জগন্নাথপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জসহ চারটি সাংগঠনিক কমিটি ঘোষণা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের তেঘরিয়াস্থ ‘দেওয়ান হাছন রাজার উঠানে’ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) জনাব ওমর ফারূক। এবি পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের মূল প্রবন্ধ উপস্থাপনায় এবং জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুস শারফিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে এবি পার্টির রাজনৈতিক দর্শন ও লক্ষ্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবি পার্টিতে যুক্ত হওয়া প্রয়োজন। এবি পার্টি একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ ও মতপার্থক্য নির্বিশেষে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে দলটি অঙ্গীকারবদ্ধ। বক্তারা সুনামগঞ্জ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন, বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, সুনামগঞ্জের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ জরুরি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে চারটি নতুন সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিগুলো হলো ১. জগন্নাথপুর উপজেলা কমিটি ২. জগন্নাথপুর পৌরসভা কমিটি ৩. জামালগঞ্জ উপজেলা কমিটি ৪. শান্তিগঞ্জ উপজেলা কমিটি। সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতাকর্মীরা সুনামগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়, স্থানীয় সমস্যা সমাধান এবং এবি পার্টির রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবেন।
1
6
169
If violence and arson would have been enough to come back to power, then Hasina would not have to leave the country at the first place after 17 years of authoritarian rule, following the Monsoon Uprising 2024, said ABM Khalid Hasan, a Joint General Secretary.
1
4
148
What did the Awami arson campaign achieve over the weeks! Did they gain more sympathy or hatred from the countrymen? Asked Ripon Mahmud, assistant publicity affairs secretary at the protest rally.
1
4
181
The worst victims of arson campaign by the thugs and goons of the deposed fascist regime are general people, women and children in particular. The ongoing terror campaign suffices to ban the Bangladesh Awami League, BAL party, permanently, freeze its assets in favour of the arson victims and prosecute the criminals.
2
8
264
AB Party Gazipur City and District unit protests against the countrywide violence, vandalism and arson campaign by the deposed Awami regime on Thursday evening. জুলাই পরবর্তী ফ‍্যাসিবাদী আওয়ামী লীগের অগ্নিসংযোগ, বোমাবাজী এবং বিএনপির সরকারের নিশ্চুপতা উভয় পুরাতন রাজনীতি শেষ পেরেক: ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়: ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান অগ্নিসংযোগ ও বোমাবাজীর প্রতিবাদে গাজিপুরে এবি পার্টির মশাল মিছিল প্রেস বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, গাজীপুর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিপুর জেলায় এবি পার্টির এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মিছিলটি গাজীপুরের মালেক বাড়ি থেকে বাইপাস মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে গাজিপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় ও গাজিপুর জেলা ও মহানগরে‍র আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান। এসময় তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে। দুবাই, ভারত ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানি ও প্ররোচনায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বন্ধ করতে হবে। বিদেশে বসে নির্দেশনা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতা চালানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আগুন, ভাঙচুর ও সন্ত্রাসের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের অধিকার থাকবে, কিন্তু তার নামে মানুষের জানমাল ধ্বংসের সুযোগ নেই। সরকারকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হতে হবে। নাশকতা প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত ও দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি নির্বাচিত বিএনপির সরকারের উচিত ছিল পতিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে উল্টো সরকারের দায় এড়া‍য়ে যাওয়ার চেষ্টা দেখছি। সম্প্রতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাবিতে সহ সারাদেশে কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা পুরাতন রাজনীতিকে ইঙ্গিত করে।
2
8
148
We condemn the arson attack on the residence of NCP MP, Nusrat Tabassum, in her home town. We call for a thorough investigation of the incident, along with other violence and vandalism countrywide.
1
13
194
Bangladesh Awami League, deposed BAL, has been trying to create fear among the citizens but it’s simply backfired. All the pro-democracy political parties are united on dealing with the Awami Fascism who had killed thousands of unarmed protesters.
2
1
10
242
Violence, vandalism and arson would not make any way for the fascist Hasina based in New Delhi to return to Dhaka in December - day dream does not last long!
1
1
11
255
AB Party protests against countrywide violence and arson by the elements of deposed regime, Hasin led BAL, who still dream of returning to power in December! The nation and international community can see that how a truly genocidal force looks like - creating havoc, death and destructions.
1
3
13
254
Bangladeshi expatriate workers are critical to our domestic economy, yet they are often treated like pure numbers as opposed to human beings and citizens.
1
10
190
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses workers and day labourers in Cox’s Bazar district. অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র সংস্কারে ঘাটতি ছিল: মুজিবুর রহমান মঞ্জু অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। পুলিশকে এককভাবে অভিযান পরিচালনার পরিবর্তে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার অনুরোধ জানানো হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আন্দোলন ও প্রশাসনিক জটিলতার কারণে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। কক্সবাজার জেলা এবি পার্টির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ও দূরত্ব দূর করার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সফল হয়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং প্রশাসন ও রাজনীতিতে ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব কাজও যথাযথভাবে সম্পন্ন হয়নি। মুজিবুর রহমান মঞ্জু রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও মানবপাচার চক্রের তৎপরতা এবং সশস্ত্র অপরাধের বিস্তার স্থানীয় জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ ও উখিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত যৌথ অভিযান অব্যাহত রাখার দাবি জানান। পাশাপাশি তিনি আরো বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও প্রায় এক দশকেও এ সংকটের স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি আশ্রয়শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। বক্তারা বলেন, সীমিত সম্পদের একটি জনবহুল দেশের পক্ষে দীর্ঘদিন এত বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব বহন করা কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; দেশের অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের কারণে প্রত্যাবাসনের পরিবেশ আরও অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে দলটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। নব নির্বাচিত কক্সবাজার জেলার এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে ও কক্সবাজার জেলার এবি পার্টির সদস্য সচিব সারওয়ার আলমের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির নেতা এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, শ্রমিক পার্টি নেতা মোহাম্মদ হাসান, যুব নেতা মোহাম্মদ নাছির, তারেক রশীদ, ছাত্রপক্ষের নেতা তাজমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
1
6
204
7th November 1975 had been a critical milestone in the nation’s history following a series of political and military unrests for over the months which forced Ziaur Rahman to take leadership of the volatile situations towards a safe landing. ৭ই নভেম্বর: দৃষ্টিপাত, শিক্ষা ও উপলব্ধি ৭৫ এর ১৫ ই আগস্টে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকদের হত্যার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ক্ষমতার পালা বদলের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে, সেনা প্রধান বীরোত্তম জিয়াউর রহমানকে বন্দী করা হয়। সেদিনই আওয়ামীলীগের চার জাতীয় শীর্ষ নেতাকে খুন করে কতিপয় সামরিক কর্মকর্তা। বঙ্গভবনে বসে দেশ শাসন করা ১৫ই আগস্টের অভ্যুত্থানকারী বিদ্রোহী সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ঘটনা খুব জটিল হয়ে উঠে, এ টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের দৃশ্যপটে ঢুকে পড়েন। ৩রা নভেম্বরের পরের চারদিন কার্যত বাংলাদেশ সরকারবিহীন ছিল। একদিকে খালেদ মোশাররফ মোশতাকের সরকার উৎখাত করেছেন, জিয়া বন্দী আছেন, কর্নেল তাহের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে মুভ করছেন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বিপ্লবের নেশায়। ৬ই নভেম্বর সন্ধ্যায় সেনানিবাসে একটি লিফলেট ছড়িয়ে দেয়া হয়, যেখানে খালেদ মোশারফ, শাফায়াত জামিল এবং কর্নেল হুদাকে 'ভারতীয় চর' বলে প্রচার করা হয়। ৭ই নভেম্বর দিবাগত রাতেই জিয়া বন্দীদশা মুক্ত হন। এদিকে খালেদ মোশাররফ ও তার দুজন সহযোগীকে হত্যা করা হয়, অপরদিকে জিয়া আর তাহেরের মধ্যে বিবাদ চরমে উঠে। তাহের চেয়েছিলেন জিয়াকে দিয়ে গণবাহিনীর ১৩ দফা রেডিওতে ঘোষণা করাবেন কিন্তু জিয়া সে ঘোষণা দেননি। এ ঘোষণা না দেয়ারও বড়সড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ভারত তার 'চর'দের দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, খালেদ মোশাররফের ষড়যন্ত্রে দেশ আবার বাকশালে ফিরে যাবে- এরকম আশঙ্কা যাদের তাড়া করে ফিরছিল, সে সিপাহি-জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এদিন স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর, সিপাহি জনতা জিন্দাবাদ। সিপাহি জনতার এ বিপ্লব পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসে। কিন্তু, ৭ ই নভেম্বর সিপাহি জনতার এ স্বতঃস্ফূর্ত বিপ্লবী অবস্থানের তাৎপর্য কি? মূলতঃ বাকশালী যে শাসনব্যবস্থা সম্মতি ব্যতীত বিপুল জনগণের উপর স্বৈরতান্ত্রিকতার যুলুম চাপিয়ে দিয়েছিল ও সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি করছিল, তা ক্ষমতার এরকম রক্তাক্ত পালাবদলের অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে, এ দৃশ্যমান ঘটনার ভেতর দিকে সক্রিয় ছিল যেসব ভাবাদর্শিক প্রবণতা, সেগুলো ও খেয়াল করবার মতন। বিশেষতঃ বিপ্লবী সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের পরবর্তী এ সময়েই ভারত বিরোধিতা, ইসলামের রাজনৈতিক প্রকাশ, সিপাহি জনতার মুজিববাদ বিরোধিতা ইত্যাদি সমান্তরালে সক্রিয় ভূমিকা রাখে। যে ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির ভাবাদর্শিক লড়াইগুলোর গতিমুখ নির্ধারণ করে দিয়েছিল। সিপাহি জনতার এ বিপ্লবের সূত্রে বাঙ্গালি জাতীয়তাবাদের মহাবয়ান (Grand Narrative) রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়, সেক্যুলার এক্সক্লুসিভিটি রাজনীতির ময়দানে মার খায় এবং বহুদলীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণের রাজনৈতিক সক্রিয়তা বিপুল গতি লাভ করে৷ কিন্তু, সিপাহি জনতার এ বিপ্লব রাজনৈতিক ও ভাবাদর্শিক জায়গাতে প্রভাবক হলেও বিপ্লবোত্তর রাষ্ট্রপ্রকল্পে বড়সড় কোন পরিবর্তন বয়ে আনেনি। এ ঘটনার পরেও দীর্ঘ সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকারহীনতা, জনগণের জীবন মানোন্নয়নের বদলে অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ সঙ্কট চলমান ছিল। তবুও, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আমাদের সিপাহি জনতার এ বিপ্লবী অবস্থানকে পড়তে হবে এবং সে পঠনের সূত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা নির্মাণে সত্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মনে করে এবি পার্টি।
1
2
7
148