Sundarban Police District (@PoliceSundarban) header
Sundarban Police District (@PoliceSundarban) profile picture

Official Twitter page of Sundarban Police District (South 24 Parganas). Dial 100 for Emergency. Control Room No 03210-255703/255099

Lot No. 8, Kakdwip, 743347
Joined December 2017
Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)Photo by Sundarban Police District (@PoliceSundarban)
Celebration of Rashtriya Ekta Diwas Parade under Sundarban Police District #RashtriyaEktaDiwas2026 #sundarbanpolicedistrict #westbengalpolice
60
Community Policing – Health Check-up Camp, SPD Local residents including Police personnel, attended the camp. The camp provided basic healthcare services, including doctors’ consultations, eye check-ups and other related tests wherever required. #westbengalpolice
44
Community Policing – Health Check-up Camp, SPD On 26.10.2026, SPD has organised a health check-up camp at the District Police Line, in collaboration with Jagannath Gupta Institute of Medical Sciences & Hospital, Budge Budge, Kolkata. #CommunityPolicing #HealthCheckup
1
58
For impending cyclone 'ARNAB', to take precautionary measures, miking announcement is going on at embankment areas and vulnerable areas of villages under SPD. Fishermen are also being advised in this regard. #sundarbanpolicedistrict #cyclone #CycloneArnab #westbengalpolice
247
হারানো ফোন ফিরে পাওয়া চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।
86
*Accused of Sexual Abuse of Child sentenced to 20 years imprisonment* After trial the Hon’ble Court of the Ld. Additional District & Sessions Judge, Kakdwip, south 24 Pgs convicted the accused, Sk. Sakir and sentenced him to 20 years’ rigorous imprisonment & fine.
1
79
*Accused of Sexual Abuse of Child sentenced to 20 years imprisonment* On 4th March 2022, a complaint was registered at Sagar Police Station regarding sexual abuse of a minor girl. Meticulous investigation was done by the IO, SI Abhijit Banerjee.
57
মর্মান্তিক খুনের দায়ে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত পাণ্ডুয়া থানার ঘটনা। রামেশ্বরপুর এলাকার মঙ্গলা রায় তাঁর ছেলেকে নিয়ে একাই থাকতেন। ধীরে ধীরে মঙ্গলাদেবীর পরিচয় হয় শেখ মহিবুল ইসলামের সঙ্গে। দিন যায়, সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শুরু হয় বাদানুবাদ। এরপর থেকে মঙ্গলাদেবীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি ও বচসা লেগেই থাকত মহিবুল ইসলামের। ২২ এপ্রিল, ২০২৩। রাত তখন প্রায় ৮টা ৩০ মিনিট। মহিবুল মঙ্গলাদেবীর বাড়িতে আসে এবং শুরু হয় গালিগালাজ ও বচসা। পরিস্থিতি উত্তপ্ত হলে মহিবুল একটি ইঁট নিয়ে মঙ্গলা দেবীর মুখে ও মাথায় বারবার আঘাত করতে থাকে। মঙ্গলাদেবী নিস্তেজ হয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মহিবুল। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলাদেবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরদিন সকালে মৃত্যু হয় মঙ্গলা দেবীর। ২৩ এপ্রিল মৃতা মঙ্গলাদেবীর পরিবার পাণ্ডুয়া থানায় মামলা রুজু করেন। মামলার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রাকেশ দাস পূর্ণাঙ্গ তদন্ত শেষে সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে আদালতে নিখুঁত চার্জশীট জমা করেন। সম্প্রতি এই নৃশংস হত্যার বিচার শেষে প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্ত শেখ মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ২০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @HglyRuralPolice
1
189
Stranded Basirhat Couple Returns Safely from Flood-Hit Nepal; Welcomed Home by Basirhat Police In a major relief following the recent natural disaster in Nepal, Shri Anukul Poddar and his wife Smt. Reba Poddar, residents of Basirhat, have safely returned to their home after being caught in the severe flash floods that struck Nepal on August 26, 2026. Upon their arrival in Basirhat, the couple was warmly received and welcomed by officers of the Basirhat Police District, who ensured their safe transit back to their residence and reunited them with their family. Throughout the ordeal, the Government of West Bengal and the state police administration maintained active, round-the-clock coordination with relevant authorities to track the couple’s location, ensure their well-being, and facilitate their swift, secure evacuation. Both Shri and Smt. Poddar are reported to be in good health and expressed deep gratitude to the state government and police for their relentless assistance and support.
94
অনলাইনে ভরসা করার আগে যাচাই করুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। #CyberSecurity #WBP
84
Tree plantation programme under Sundarban Police District...... "একটি গাছ মায়ের নামে" #sundarbanpolicedistrict #TreePlantation #westbengalpolice
93
Celebration of 80 th Independence Day under Sundarban Police District with pride and grandeur...
2
89
𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐑𝐨𝐚𝐝 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲 𝐖𝐞𝐞𝐤 𝟐𝟎𝟐𝟔 🚦 On 09.08.2026 'Road Safety Week 2026' was observed by Sundarban PD. As a part of the that programme Patha Natika,Quiz Competition,Felicitation of Raahveers,Inauguration of New Traffic Bikes etc.were organised.
101
Patrolling in coastal area and announcement regarding inclement weather forecast. #sundarbanpolicedistrict #weatherforecast
80
Interaction with women at village level as part of ensuring women safety under Sundarban Police District. #sundarbanpolicedistrict #womensafety
95
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে খুন: যাবজ্জীবন কারাবাস অপরাধীর ২০২২ সালের ৮ এপ্রিল। পুরুলিয়ার বান্দোয়ান থানার ঘটনা। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হারাদা গ্রামের বাসিন্দা গণেশ কর্মকারকে তাঁর বাড়ির উঠোনে লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে কার্তিক কর্মকার। গুরুতর আহত অবস্থায় গণেশ কর্মকারকে প্রথমে চিরুডিহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী তারা কর্মকারের লিখিত অভিযোগের ভিত্তিতে বান্দোয়ান থানার সাব-ইন্সপেক্টর অনুপম গড়াই তদন্ত শুরু করেন। তদন্তে নেমে তিনি অভিযুক্তকে গ্রেফতার করেন। এরপর সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত চার্জশীট দাখিল করেন। সম্প্রতি মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিচারে মহামান্য আদালত অভিযুক্ত কার্তিক কর্মকারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। @PuruliaPolice
181
Inauguration of Special Road Safety Week under Sundarban Police District. Common citizens, drivers, daily commuters were sensitized about the basic road safety norms as a part of this Road Safety Awareness programme. #sundarbanpolicedistrict #RoadSafetyWeek #WestBengalPolice
1
79
বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা সালটা ২০১৯। বর্ধমান থানার অরবিন্দপল্লীর ঘটনা। ৩০ সেপ্টেম্বর সকালে মানিক রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাড়ার বন্ধু বিশ্বনাথ রায় এবং সুরজিৎ ভাই। প্রায় দিন বিশ্বনাথের বাড়িতে বসত তাস এবং মদের আড্ডা। মানিকবাবুর মা এইসব একেবারেই পছন্দ করতেন না, তাই তাদের সাথে ছেলেকে যেতে দিতে চাইতেন না। সেদিনও অন্যথা হয়নি, বারবার বারণ করা সত্ত্বেও তারা দু'জনে এসে জোর করে মানিকবাবুকে ডেকে নিয়ে যায়। দুপুরে মানিকবাবু বাড়ি না ফেরায় বিশ্বনাথের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে সে বলে মানিক সেখানে নেই। এরপর রাত ৯.৩০ নাগাদ মানিকবাবু বাড়ি না ফেরায় তাঁর মা আবার বিশ্বনাথের বাড়ি যান। সেখানে সুরজিৎ ও বিশ্বনাথের অস্বাভাবিক আচরণে সন্দেহ হওয়ায় তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে উঁকি দিতেই দেখেন মানিকবাবু মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তৎক্ষণাৎ প্রতিবেশীদের সহায়তায় মানিকবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরেরদিন অর্থাৎ ১ অক্টোবর মানিকবাবুর মা বর্ধমান থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। তদন্তের দায়ভার পান ওই থানার তৎকালীন অফিসার সাব-ইন্সপেক্টর তপন কারফা (অবসরপ্রাপ্ত)। তিনি দ্রুত তদন্ত শুরু করলে জানা যায় অভিযুক্ত বিশ্বনাথ রায় এবং সুরজিৎ ভাই পূর্ব আক্রোশ বশত মানিকবাবুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে। দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন। সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তদের জন্য ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। @BurdwanPolice
1
59
বৃদ্ধকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ছেলে- নাতির পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত সরাইটিকর আমতলা এলাকার ঘটনা। দত্ত পরিবারে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। ৮৫ বছর বয়সের বৃদ্ধ শশাঙ্ক শেখর দত্ত-র প্রতি তাঁর ছেলে ফাল্গুনী দত্ত ও নাতি অনিরুদ্ধ দত্ত-র আচরণ ছিল অত্যন্ত অমানবিক। ফাল্গুনী নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং বৃদ্ধ বাবার ওষুধের খরচ ও দেখভালের দায়িত্ব এড়িয়ে চলত। শেষ বয়সে এসেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হতো। সব মিলিয়ে ছেলে ও নাতির কাছে শশাঙ্ক বাবু বোঝা হয়ে উঠেছিলেন। দিনটি ছিল ২৯ জুন, ২০২২। রাত তখন প্রায় ৯.১৫। ঘরের দরজা-জানালা বন্ধ করে শশাঙ্ক বাবুকে বেধড়ক মারধর করে ফাল্গুনী ও অনিরুদ্ধ। এই ঘটনা প্রতিবেশী এক নাবালকের কানে আসলে সে পাড়ার ক্লাবে খবর দেয়। সময় নষ্ট না করে প্রতিবেশীরা শশাঙ্ক বাবুর বাড়িতে গেলে ভেতর থেকে দরজা কেউ খুলতে চায় না, অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে আছেন, তাঁর মাথা ও কান দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রতিবেশীরা দ্রুত শশাঙ্ক বাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী সুরজিৎ সূত্রধর বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়ভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শান্তনু চন্দ্রের উপর। তিনি দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেন। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশীট জমা দেন। সদ্য প্রকাশিত এই নৃশংস হত্যাকাণ্ডের রায়ে মহামান্য আদালত অভিযুক্ত ফাল্গুনী দত্ত এবং অনিরুদ্ধ দত্তকে দোষী সাব্যস্ত করে উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। @BurdwanPolice
1
86