Pinned Tweet
এখন হঠাৎ হাত বেয়ে বেয়ে ঝুরঝুর লালমাটি
বড্ডো ধুলো ,খচ খচ করে , ছোট কিন্তু খাঁটি -
পেরোচ্ছি কেমন অবলীলায় নাজানা অজানা গ্রাম
সব ছেড়ে ছুড়ে এ ভাবে থাকবো; তোকে বলেছিলাম?#life #lookingback #Self
পিঠে খেলাম। মা, দিদা ঘুরঘুর ঘুরঘুর । দোকান থেকে কেনা I দোকান ভালো ব্যবহার করলো। একটু বেশিই দিলো। ভালোলাগা , মায়া ,অজানা কষ্ট , indifference মেখে কুয়াশার বুক ছুঁয়ে, বাবার জন্য উত্তরবঙ্গের ঠান্ডায়, মায়ের তৈরি করা সোয়েটার গায়ে দিয়ে, আর একটু বুড়ো হলাম। ব্যাস।
3
11
337
আমার ইচ্ছে উপুড় হওয়া মেঘ,
জল থৈথৈ উঠোন মাখা দালান-
তীর এর পর তীর জুড়েছে
হলুদ মাখা শাড়ি,
বাবার মুখে কৌতুক ডাকনাম!
জল জমে, জমে যায় জল আরো,
বুড়ো খোকা,বুকের রিন রিন্,
একা হলেই সব গুলিয়ে যায় -
মা এর কোলে মাথা দিই নি কত দিন!
2
5
315
কমে এসেছে রোদ,নিয়ন বুকে কুয়াশা ধার,
সাক্ষী তিস্তা বোল্ডার!
বাবা সাবধানী পা খালি,
চিক চিক হলুদ বালি,
ব্রিজ মাঝে দু পাহাড়,
ফিরি নাহলে মা আবার!
ফিরে দেখলে মামুলি জীবন,মায়া কাজলে রূপকথা অপার!
সাক্ষী তিস্তা বোল্ডার!
youtu.be/KDeAVnMxRR4
3
230
আমার মা, কমলালেবুর চেয়েও নরম পাটিসাপ্টা,গোকুল পিঠে,নলেনগুড়ের পায়েস, চেনা হাসি,স-ব নিয়ে, তিস্তার তীর, রোহিনীর বাঁক বেয়ে, ঘুম পাহাড়ের টিলার ওপরে কুয়াশা মাখা মেঘের মধ্যে চিরকালীন!
স্মৃতি গুলো ঘুম পাহাড়, 'বাজে কথার মানে বোঝে না'!
মা ও আর ফিরে আসেনা!
4
27
686
ঠান্ডা আসে,কুয়াশা ঘেরা সকাল বিকেল, হুট্ করে পাহাড়ের বাস, বাবা,বাঁকে পাথরে"মা এর নাম পাথরে লিখে রাখ, মা এসে দেখবে!"
এখন -বাবা, মা কমলালেবু -রোদ্দুর , কুয়াশা, হাওয়া, তিস্তা, মাফলার ফাঁকি ঠান্ডা নাক-এই সব কিছু - তারার ভাষায় ঠিকানা লেখার মতন!
"আমরা এমনি এসে ভেসে যাই "?
1
16
625
ছোট শহর! সন্ধে লোডশেডিং!"জগতে আনন্দ যজ্ঞে"!লাইব্রেরি!চেয়ারের ওপর চাদর!ফটো! ফুল! মালা! "হে নূতন","প্রতিদিন আমি","মধুর তোমার", "কার চোখের চাওয়া হাওয়া" হয়ে,রাতে হেঁটে বাড়ি ফেরা! প্রাইজ পাওয়া বই! মিষ্টির প্যাকেট!
স্মৃতিগুলো একটা বয়সের পরে রূপকথা হয়ে যায়!
অলীক,রূপকথা!
রোববার!দুপুর!আধশোয়া!ফ্যান এর আওয়াজ! বৃষ্টি কখন আসবে? গানে যা ভুল সব আমার! যা কিছু ভালো, তা যারা শুনছেন তাদের কানের আর গত কালকের বৃষ্টির গুন!
মেঘ বলেছে যাবো যাবো!
soundcloud.app.goo.gl/8K6Xj
8
12
এর পর কিন্তু মেঘ করলে বা বৃষ্টি হলে অসুবিধা হবে!
চোখ set হয়ে গেছে আলোতে ! রোজ সকাল থেকে যে কোনো সময়েই দিনের
এক রকম রোদ্দুর sorry আলো !
এর পর মেঘ করলে বা বৃষ্টি হলে মনে হবে বহুচেনা কোথায় যেন বেড়াতে এসেছি!
আলো কম মনে হবে! যদিও
"এতো আলো "গাওয়া যাবে না!
এ আলোতে আকাশ দেখা যায়না!
লোডশেডিং ছিল!হাতপাখা! ছাদে হারিকেন আলো,অনেকটা কালো! রেডিও ঘষঘষে! সুদূর থেকে ডাক পাঠাতো পেন্সিল, ভস্তক, ফুলকি দেওয়া আলো! ছিল বিকেলের ফুটবল, ঘেমেনেয়ে বন্ধুর দল,কৌতুক,কৌতূহল! ছিল পার্বন মেলা, পাঁপড়,নাগরদোলা বাবার আশ্চর্য করতল!
আমারও প্রাক শুভ-নববর্ষ ছিল প্রাঞ্জল, চঞ্চল, ঝলমল!
4
37
বিদায়ের একটা নিজস্ব মনকেমন আছে! তুমি যতই হাত নাড়ো,হাসো, সে অল্প হলেও চোখের কোনে, মনের কোনে,অকারণে, বৃষ্টি আনে!
কিছু কিছু বিদায় আছে, জানালা,কফিশপ,বিজ্ঞাপন,উড়ালপুল, খুচরো আড়ি,ছেলেবেলা সব পেরিয়ে বহুদূর, দূরে মনকেমন.মনকেমন.... মনকেমন!
তার কিছু রং
youtu.be/s9GmlNA8ONM
3
12
কি মিষ্টি রোদ্দুর! কি অপুর্ব তাপ প্রবাহ! কি অদ্ভুত,রোমান্টিক pre প্যাচপ্যাচে গ্রীষ্মে র অনাবিল সম্ভাষণ! হাওয়া-হীন বাতাস গরমের প্রভাব কে বাড়িয়ে তোলার উদ্যোগে নিয়োজিত!
দুপুরে,দেরিতে চলা লোকালে ছেলেবেলা পড়া তাপ,তাপমাত্রা র প্রভেদ গুলিয়ে যায়!
"বসন্তে কি শুধু ফোটা ফুলের মেলা"!
4
20
মৃত্যু দেখে দেখে, মেনে নিতে নিতে, মনটাই হারিয়ে গেল!
ভেতরটাই গেল! পুরো!
এতো unpredictble বেঁচে থাকা! এতো ভীষণ unpredictable বেঁচে থাকা!
#ShaneWarneRIP
4
20
ধুর, এভাবে হয়!
সকাল থেকে ফালতু কাজের চাপ তার ওপর মেঘলা আর মুকেশর গান লুপে চলছে কানে, মনে, মাথায়!
ধুর এ ভাবে হয়!
youtu.be/tUwroPlUmkU
সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি দাওয়া!
হাতের কাছে, কোলের কাছে বিকেলের রোদ্দুর, জীবনের একটা পর্যায়ে রবীন্দ্রনাথকে বুকের ভেতর নরম ওমে নিয়ে আসে!
তার কিছু রং, শীতের কুয়াশা মাখা আলপথ বেয়ে, না হওয়া ইচ্ছেগুলোর দরজায় কড়া নাড়ে!
গান নয় ! Magic!
youtu.be/s7VHgl1YGvw
2
8
নক্ষত্র ঢেকেছে মুখ মেঘে,
ফিসফিস ঠান্ডা হাওয়া
বিস্তীর্ণ প্রান্ত জুড়ে ঘোরে,
এরই মাঝে হাসপাতালে
তুড়ি মারে শৈশব,
জানালায় নাম না জানা মেঘসব,
তার দিকে অচঞ্চল অপলক আমি
"এবার ফিরাও মোরে "!
(মেঘেরা কথা শুনলো! ফিরলাম! আপনারা /তোমরা ভালো তো?)
3
13
শুধু গলা! হারমোনিয়াম! পরিষ্কার উচ্চারণ! আধুনিক! কথা, তাল, সুর পেরিয়ে সুন্দর হে সুন্দর!
এখনকার গানে সব আছে! সুন্দর সুরেলা গলা, দুর্দান্ত arrangement, ফাটাফাটি soundscape! কিন্তু....
বুড়ো হয়ে যাচ্ছি? তা সত্যি! কিন্তু মাঝে মাঝে just গান খুব miss করি!
youtu.be/_PZip4UFg8Q
2
6






